তথ্য সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হতে ৩০ থেকে ৪৫ কার্যদিবস সময় লাগে। তবে কেস জটিল হলে সময় কিছুটা বেশি লাগতে পারে।
সংশোধন সংক্রান্ত মিটিংগুলো সাধারণত প্রতি ১–৩ মাস অন্তর অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশের মাধ্যমে জানিয়ে থাকে।
অধিকাংশ ক্ষেত্রে উপস্থিতির প্রয়োজন হয় না। তবে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে শিক্ষার্থীকে মোবাইল বা ইমেইলের মাধ্যমে জানিয়ে সশরীরে উপস্থিত হতে বলে।
একাডেমিক তথ্য সংশোধনে মূলত SSC/HSC সনদ ও জন্মনিবন্ধনকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বড় অমিল থাকলে অনেক ক্ষেত্রে আদালত অনুমোদিত এফিডেভিট প্রয়োজন হতে পারে।
প্রবাসে অবস্থানরত শিক্ষার্থী সরাসরি নিজ কলেজের মাধ্যমে অথবা অনুমোদিত প্রতিনিধির (Power of Attorney) সাহায্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
নতুন সঠিক সনদ সংগ্রহের সময় পুরোনো ভুল কপিটি জমা দেওয়া বাধ্যতামূলক। এটি বিশ্ববিদ্যালয়ের রেকর্ড আপডেট করার একটি অফিশিয়াল প্রক্রিয়া।

NU সনদ সংশোধন Correction
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক নথিপত্র NU সনদ সংশোধন Correction একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রক্রিয়া। অনেক সময় অসাবধানতাবশত NU সনদ সংশোধন অর্থ রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, সার্টিফিকেট (সনদ), মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টে শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম ভুল চলে আসে।
এই ভুলগুলো আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও ভবিষ্যতে সরকারি চাকরি, উচ্চশিক্ষা বা বিদেশে অভিবাসনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সঠিক সময়ে NU Correction বা তথ্য সংশোধন করে নেওয়া জরুরি।
🔹 NU সনদ সংশোধন Correction প্রক্রিয়াটি আসলে কী?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে “সংশোধন” মানে শুধু নতুন একটি কাগজ হাতে পাওয়া নয়; এটি আপনার সম্পূর্ণ একাডেমিক ডাটাবেস আপডেট করার একটি আইনি প্রক্রিয়া। এর তিনটি প্রধান দিক রয়েছে:
১. ডিজিটাল রেকর্ড আপডেট: আবেদনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মূল সার্ভারে আপনার তথ্য পরিবর্তন করে দেয়। ফলে ভবিষ্যতে যেকোনো কাগজ তুললে স্বয়ংক্রিয়ভাবে সঠিক তথ্যটি চলে আসে।
২. আইনি বৈধতা প্রদান: এটি প্রমাণের মাধ্যমে নিশ্চিত করে যে আপনার আগের তথ্যে ভুল ছিল এবং বর্তমান তথ্যটিই আপনার আসল পরিচয়।
৩. অফিশিয়াল এক্সচেঞ্জ: এটি একটি বিনিময় প্রক্রিয়া। আপনি ভুল থাকা মূল কপিটি জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড বুক থেকে সেটি অকার্যকর করেন এবং নতুন বৈধ কপি গ্রহণ করেন।
🔹 সাধারণত কোন কোন ভুল সংশোধনের প্রয়োজন হয়?
যেমন:
- শিক্ষার্থীর নিজের নামের বানান ভুল
- পিতার বা মাতার নাম ভুল
- রেজিস্ট্রেশন নাম্বার বা অন্যান্য তথ্যের ভুল
এসব ভুল থাকলে অনেক ক্ষেত্রে মূল সনদ গ্রহণযোগ্য হয় না। তাই NU সনদ সংশোধন Correction করে মূল সনদ সংগ্রহে রাখা অত্যন্ত জরুরি।
জাতীয় বিশ্ববিদ্যালয় সংশোধন করার সঠিক ধাপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশোধন ধাপে ধাপে করতে হয়। সাধারণত এই ক্রম অনুসরণ করতে হয়:
- রেজিস্ট্রেশন কার্ড সংশোধন
- এডমিট কার্ড সংশোধন
- সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন
- মূল সার্টিফিকেট সংশোধন
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশোধন
- অনলাইন ডাটাবেজ আপডেট (ICT সেল)
প্রতিটি সনদ ধাপে ধাপে সংশোধন করতে হবে, আবেদনে উলট পালট হলে আবেদন হবে , বাট কার্যক্রম স্থগিত থাকবে। তাই এই নিয়ম মাফিক আবেদন ও সংশোধন প্রক্রিয়া করতে হবে।
🔹 NU রেজিঃ কার্ড সংশোধন Correction
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- মূল রেজিস্ট্রেশন কার্ড
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
👉 রেজিস্ট্রেশন কার্ড সংশোধন সম্পন্ন হলে পরবর্তী ধাপে যাওয়া যাবে।
🔹 NU এডমিট কার্ড সংশোধন Correction
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- এডমিট কার্ড (শেষ বর্ষ)
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 NU সাময়িক সনদ ও মার্কশীট সংশোধন Correction
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- সংশোধিত এডমিট কার্ড
- সার্টিফিকেট ও মার্কশীট কপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 NU মূল সনদ সংশোধন Correction
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- সংশোধিত এডমিট কার্ড
- মূল সার্টিফিকেট কপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 NU একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশোধন Correction
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- সংশোধিত এডমিট কার্ড
- সংশোধিত সার্টিফিকেট কপি
- ট্রান্সক্রিপ্ট কপি
- SSC ও HSC সনদপত্রের ফটোকপি
- বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সনদপত্রে পূর্বে সংশোধন হয়ে থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- মাস্টার্স সংশোধন ক্ষেত্রে অনার্স সংশোধিত রেজিস্ট্রেশন কপি
- যেই ব্যক্তির তথ্য ভুল, কেবল তাঁর পরিচয়পত্র প্রযোজ্য হবে
- ধর্মপরিবর্তন বা নামে পুরোপরি সংশোধন হলে এফিডেভিট (Affidavit)
🔹 অনলাইন তথ্য সংশোধন (ICT সেল)
সব ডকুমেন্ট সংশোধন হয়ে গেলে ICT বিভাগে আবেদন করতে হবে।
আবেদন বিষয়:
“অনলাইন তথ্য সংশোধন প্রসঙ্গে”
সংযুক্ত করতে হবে:
- সংশোধিত রেজিস্ট্রেশন
- সংশোধিত এডমিট
- সংশোধিত সার্টিফিকেট ও মার্কশীট
⏳ সময় লাগে: সাধারণত ২৪–৭২ ঘণ্টা (কখনো বেশি হতে পারে)
সহযোগী লিংকঃ
- দ্বি-নকল (Duplicate) রেজি:,এডমিট কার্ড/সার্টিফিকেট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন ক্লিক করুন।
- সার্টিফিকেট ও মার্কশীট উত্তোলন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন।
- আর্জেন্ট প্রসেস জানতে আমাদের নোটিফিকেশন/কনট্যাক্ট ব্যবহার করুন।
৩০-৪৫ কর্মদিবসে মূল সনদ সংশোধন ও উত্তোলন করা সম্ভব। তবে শিক্ষার্থী নিজে উপস্থিত না থাকলেও চিন্তার কিছু নেই—আমাদের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে।

আমি আমার ডকুমেন্টস সংশোধন করিয়েছি ,এত দ্রুত এবং নিখুঁত ভাবে পুরো কাজ সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাই।
সবার জন্য রিকমেনড করছি।
ধন্যবাদ আপু
আমার অনার্সের মূল সনদে আমার নাম ভূল ছিল, আপনাদের মাধ্যমে সংশোধন করেছি, আপনারা খুব দ্রুত ও সততার সাথে আমার কাজটি সম্পুন্ন করে দিয়েছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই